শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন

উলিপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ৭’শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে এসব শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

জানা গেছে, উলিপুরে কয়েকদিন থেকে রাতভর তুষারের মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে কোন কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাঁপছে গোটা উপজেলা। নিদারুন কষ্টে জীবন-যাপন করছে নিম্নআয়ের মানুষেরা। এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে মনোয়ারা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উলিপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিফাত মনোয়ার শিকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com