শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে শিশুকে দত্তক, সংবাদ প্রকাশের পর পরিবারের পাশে ইউএনও

উলিপুরে শিশুকে দত্তক, সংবাদ প্রকাশের পর পরিবারের পাশে ইউএনও

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে চিকিৎসার ব্যয়ভার মিটাতে না পেরে নিজের শিশু কন্যাকে ৩৫ হাজার টাকায় দত্তক দিয়েছেন বাবা।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ওই পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।

জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৪৪) এর মুখের মাড়ি পঁচনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে রংপুর কসির উদ্দিন বে-সরকারি হাসপাতালে ভর্তি করে অপারেশন সম্পন্ন করেন। প্রায় এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। সে এখন পক্ষাঘাত গ্রস্ত। নিজের সহায় সম্বল যা ছিল সব শেষ হয়েছে চিকিৎসার ব্যয়ে। উপায়ান্তর না দেখে সবশেষে নিজের ৩ দিন বয়সের শিশু সন্তান খাদিজাতুল কোবরাকে চিকিৎসা ব্যয় মেটাতে ৩৫ হাজার টাকায় দত্তক দিয়েছেন। এলাকাবাসীর সহায়তায় ষ্ট্যাম্পে স্বক্ষরের মাধ্যমে উপজেলার বাকরের হাট নিজাই খামার এলাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে তুলে দেওয়া হয়। শিশুটির বাবা দুলাল মিয়া চায়ের দোকানে কাজ করতেন। মা শাহিমা বেগম(৩২) অন্যের বাড়িতে ও জমিতে দিনমুজুর হিসাবে কাজ করে থাকেন।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, শিশু দত্তক দেয়া অসহায় দুলাল মিয়ার পরিবারের খোঁজ খবর নেয়া হয়েছে। সরকারি ভাবে আশ্রয়নের ঘরসহ আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com