সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারী) রাতে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার রামদাস ধনিরাম এলাকার আব্দুল করিমের পুত্র নুরুজ্জামান মিয়া (৬৬) ও খমির উদ্দিন ব্যপারীর পুত্র হাবিবুর রহমান (৬০)।

উলিপুর থানার অফিসার ইসচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com