শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও ট্রাক্টর আটকের প্রতিবাদে মানববন্ধন

উলিপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও ট্রাক্টর আটকের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও ট্রাক্টর আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উলিপুর মসজিদুল হুদা মোড়ে চাঁদা দাবি ও ট্রাক্টর আটকের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন উলিপুর উপ-কমিটি’র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা শ্রমিক নেতা নুর ইসলাম নুরু, এরশাদুল হক, রাশেদুজ্জামান বাবু, ফয়জার রহমান, শামীম আহাম্মদ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, তবকপুর ইউনিয়নের স্থানীয় চাঁদাবাজ যুবদলের সভাপতি সাজু মাস্টার ও মানিক ট্রাক্টর আটক করে চাঁদা দাবি করে আসছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।

তবকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাজু বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন। একটি কুচক্রী মহল রাজনৈতিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে মানিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com