শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

মো: জাহিদ, ‎কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

‎শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম ছক্কু মিয়া (৫০)। তিনি হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

‎এজাহার সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এসময় পার্শ্ববর্তী ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। খবর পেয়ে উলিপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছক্কু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। ঘটনার দিন রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

‎রোববার (১০ আগস্ট) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com