সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বাধীন মিয়া(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে উলিপুর পৌরশহরের সাব রেজিস্ট্রার অফিসের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বাধীন পৌরসভার নারিকেলবাড়ি ব্যাপারিপাড়া গ্রামের নুরুল হক সরকারের ছেলে।

পুলিশ জানায়, মাদক মামলায় স্বাধীন মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকেই পলাতক ছিলেন তিনি। শনিবার (২১ ডিসেম্বর) রাতে উলিপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের সাব রেজিস্ট্রার অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com