সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

উলিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালেদা বেগম, প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমী প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭টি গ্রূপে বিভক্ত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেদের ভাবনাগুলো লিপিবদ্ধ করে সবার মাঝে তুলে ধরেন।

অপরদিকে উলিপুর মহারানী স্বর্ণময়ি স্কুল এন্ড কলেজে তরুণ্যের ভাবনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com