সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

উলিপুরে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

উলিপুরে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক পাভেল সরকার (২০) ও বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গবদুল হোসেন (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তার পাভেল সরকার উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকার রিয়াজুল হকের ছেলে এবং গবদুল হোসেন বুড়াবুড়ি ইউনিয়নের জংলারকুটি এলাকার নয়ন শেখের ছেলে।

থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক পাভেল সরকার (২০) ও বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গবদুল হোসেন(৬০)কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com