শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

এ সময় প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও লেখক নাহিদ হাসান নলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, কুড়িগ্রাম টিআইবি ও সনাক’র সভাপতি সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন। পরে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com