শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী) সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নারী মহিলা সংস্থার কর্মকর্তা শংকর কুমার দেবশর্মা, আরডিআরএস’র টেকনিক্যাল অফিসার সোহেল রানা, ইসলামিক রিলিফ’র প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, ব্র‍্যাক’র উপজেলা ম্যানেজার ফখরুল আলম ভুঁইয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com