সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

উলিপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

উলিপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশার চাপায় আরশি আক্তার (৩) নামের এক শিশুর মর্মান্তুিক মৃত্যু হয়েছে। নিহত শিশু আরশি ধামশ্রেনী ইউনিয়নের সু‌ড়িরডারা এলাকার এজাবুল হকের মেয়ে।

প্রত্যক্ষদ‌র্শীরা জানায়, শুক্রবার বিকেলে সু‌ড়িরডারা মোড়ের দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পারাপারের সময় ফকিরেরহাট থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা শিশু আরশিকে চাপা দেয়। এ ঘটনায় শিশু আরশিসহ অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরশিকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com