শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে সুরাইয়া আক্তার(৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের জমসেদ আলীর মেয়ে। সে মোগলবাসা কিন্ডারগার্ডেন স্কুলের শিশু শ্রেনীর শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রায়হান কবির।

স্থানীয় ও পারিবারিক সুত্র জানায়, বুধবার সকালে ওই এলাকায় নিজ বাড়িতে শিশু সুরাইয়ার মা জোহরা বেগম চুলায় ভাত রান্না বসায়। শিশু সুরাইয়ার হাতে মোবাইল দিয়ে চুলার কাছে বসিয়ে বাহিরে যান তিনি। এসময় অসাবধানতাবশত শিশুটির শরীর আগুন লাগে। শিশুটির আত্মচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করেন। এরপর স্থানীয় এক কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে শিশু সুরাইয়া মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার(২১ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, কেউ কোন অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com