শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ বন্দরে ব্যবসায়ী শাহিন (৩০) হত্যার চেষ্টা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে মাদক-সন্ত্রাসী আনিস বাহিনী। মামলা দায়েরের ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি বন্দর থানা পুলিশ।
মামলার প্রধান অভিযুক্ত আনিসের বিরুদ্ধে সোনারগাঁ থানার এফআইআর নং-২৬/৭৩২, তাং- ১০-১২-১৭ ইং ১৯ (১) এর (ক) ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনের মামলার এজাহার ভুক্ত, বন্দর থানার এফআইআর নং-৪৩, তাং- ২৫/০৬/২০১২ ইং ধারা- ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী-২০০৩ মামলার এজাহারভুক্ত, বন্দর থানার এফআইআর নং-১৮ তাং-১৭/০৫/২০১০, ধারা-২৫বি-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলার এজাহারভুক্ত আসামী এবং সর্বশেষ গত শনিবার ব্যবসায়ী শাহিনকে হত্যার চেষ্টা মামলায় প্রধান আসামী সনন্ত্রাসী আনিস, (২) আমজাদ, (৩) দেলোয়ার, সর্ব পিতা : মোতালিব, (৪) মোতালিব পিতা : মৃত ফজলে রহমান ও আরামান, পিতা : দেলোয়ারসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী শাহিন জানায়, মামলা তুলে নেয়ার জন্য আনিস ও তার বাহিনী আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে অব্যাহত হুমকি দিচ্ছে। তারা দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়সহ বিভিন্নর অপকমর্ম করে আসছে। এনিয়ে তাদের বিরুদ্ধে সোনারগাঁ ও বন্দও থানায় ৭/৮ টি মামলা রয়েছে। ঘটনার ৩ দিন পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এতে করে আমার পরিবার খুবই নিরাপত্তায় ভুগছি। আমাদের দাবী আসাীদের দ্রুত গ্রেফতার করে আইনের অওতায় আনা হোক।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মন্ডল জানান, শাহিনকে হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, বন্দরে বালু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী আনিছ বাহিনীর সদস্যরা দেশী বিদেশী অস্ত্র দিয়ে অতর্কীত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বন্দর উপজেলার ফুলহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।