রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভায় আতিকুল ইসলামের প্রার্থিতা চূড়ান্ত হয় বল জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আতিকুল ইসলামই হবেন নৌকা প্রতীকের প্রার্থী।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ডিএনসিসির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে আগে থেকেই তৎপর ছিলেন আতিকুল। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই ঢাকা উত্তরের বেশ কিছু এলাকায় জনসংযোগও করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com