মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শাহজহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের বোয়ালমারীতে ৭৮ পিস ইয়াবাসহ র্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ১৭ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬টায় বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহ¯্রাইল গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিন্টু শেখ (৩৮), পিতা- মোঃ সোলেমান শেখ, গ্রামঃ সহ¯্রাইল, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুরকে সহ¯্রাইল গ্রামের জনৈক ওসমান গনির বসত বাড়ীর সামনে হতে ৭৮ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করেন।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়।