শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে বার্ষিক ত্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কলেজের আয়োজনে কলেজ মাঠ প্রঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

এসময় এক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বাবুর সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী, উপজেলা আ.লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুন্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।

এসময় রমেশ চন্দ্র সেন বলেন, শিক্ষা ছাড়া কোন উপায় নেই। মেধা ছাড়া কোথাও চাকুরিও হবেনা। মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে। কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে অভিভাবকসহ আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। পরে কলেজ মাঠে একটি সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। আধুনিক সদর হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া একটি নতুন এ্যাম্বুলেন্সের উদ্ভোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com