শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন‒ উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রামের প্রয়াত আতিয়ার রহমানের ছেলে সাজিদুর রহমান (৫৫) ও শেখ মুন্নার ছেলে খাইরুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে হাটবোয়ালিয়া ফুটবল মাঠ এলাকায় আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কে মাছবোঝাই ট্রাকটির সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইকের আহত ৬ যাত্রীকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আলমডাঙ্গা থানার পরিদর্শক বিপ্লব কুমার নাথ জানান, নিহতদের মরদেহ হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com