রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

কারাগারে খালেদাকে দেখে ফিরেছেন স্বজনেরা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেছেন তাঁর স্বজনেরা। খালেদা জিয়ার পরিবারের চার সদস্য পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে গিয়ে দেখা করে এসেছেন।

৯ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, তাঁর সহধর্মিণী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার এবং খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম কারাগারে প্রবেশ করেন। বেলা পাঁচটার দিকে তাঁরা বের হয়ে ওই এলাকা ত্যাগ করেন। তবে এ সময় কারাগারের সামনে অপেক্ষারত গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাঁদের দেখা হয়নি। এর আগে বেলা তিনটার দিকে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তাঁরা কারাগারে প্রবেশ করেন। খালেদা জিয়ার স্বজনদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে প্রবেশ করানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com