রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি ।।
রাজবাড়ীতে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে সোর্সসহ চার জন গ্রেফতার হয়েছে।
২৮ এপ্রিল রোববার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং দেশীয় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের মো. শাকিল শেখ (২৮), বড় চরবেনীনগর গ্রামের মিরাজ শেখ (২৭), বড় চরবেনীনগর গ্রামের মো. রনি বিশ্বাস (১৭) ও রেল কলোনী ভবানীপুরের রানা মোল্লা (২৯)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পূর্ব শক্রতার জেরে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আক্তার হোসেনের গোয়ালঘরের পাশে একটি লেবু গাছের নিচে পাতা দিয়ে অস্ত্রটি ঢেকে রেখে পুলিশে খবর দেয় অভিযুক্তরা। পরে পুলিশ তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের একজনকে ফাঁসাতে তারা এ কাজ করেছেন।
মনিরুজ্জামান খান আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হাসানুর রহমান বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন।।