রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

৮০ ভাগ ইসরাইলি নেতানিয়াহুর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ইসরাইলিরা ক্ষেপেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। বিপুল সংখ্যাগরিষ্ঠ ইসরাইলি মনে করে, ৭ অক্টোবরের গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের হামলার জন্য নেতানিয়াহুর উচিত প্রকাশ্যে দায় স্বীকার করা।

মারিভ পত্রিকার এক জনমত জরিপে এই তথ্য ওঠে এসেছে।

ইতোমধ্যেই ইসরাইফ ডিফেন্স ফোর্স (আইডিএফ) এবং ইসরাইলি নিরাপত্তা সংস্থা শিন বেত ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে। এমনকি দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীও দায় স্বীকার করেছেন।

জরিপে দেখা যায়, ৮০ ভাগ ইসরাইলি মনে করে যে নেতানিয়াহুরও উচিত দায় স্বীকার করা। গত বছরের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সমর্থন করেছে, এমন ৬৯ ভাগ লোকও এদের মধ্যে রয়েছে। মাত্র ৮ ভাগ লোক এর দরকার নেই বলে মনে করে।

প্রধানমন্ত্রী হতে যে বেশি উপযুক্ত- এমন প্রশ্নের জবাবে ৪৯ ভাগ লোক ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গানজকে বাছাই করেছেন। নেতানিয়াহুকে পছন্দ করেছে মাত্র ২৮ ভাগ লোক। বাকিরা কোনো মতামত জানায়নি।

গাজা যুদ্ধের ব্যাপারে ৬৫ ভাগ ইসরাইলি স্থল হামলার পক্ষে মত দিয়েছে, মাত্র ২১ ভাগ এর বিপক্ষে অবস্থান জানিয়েছে।

এছাড়া ৫১ ভাগ ইসরাইলি উত্তর ফ্রন্টে ব্যাপক আকারে অভিযান চালানোকে সমর্থন করেছে। ৩০ ভাগ চায় সীমিত অভিযান। উল্লেখ্য, লেবানন থেকে হামাস ও হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান হারে হামলা চালাচ্ছে।

আজ নির্বাচন হলে কাকে ভোট দেবেন, এমন প্রশ্নের জবাবেই বর্তমান কোয়ালিশন সরকারের বিরুদ্ধে জবাব পাওয়া গেছে। মাত্র ৪৩ ভাগ জানিয়েছে, তারা বর্তমান জোটকে ভোট দেবে। আর ৬৪ ভাগ বলেছে, তারা গানজকে ভোট দেবে। ফলে আজ নির্বাচন হলে তাদের আসন সংখ্যা ১২ থেকে বেড়ে হতে পারে ৪০।

গত ১৮ ও ১৯ অক্টোবর লাজার ইনস্টিটিউট এই জরিপ চালায়। এতে ৫১০ জন অংশ নেয়।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com