শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মেট্রোরেল চালু নিয়ে বিশাল সুখবর দিলেন সড়ক পরিবহন উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ।
সাতদিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ।
আজ রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান ।
উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন করতে হবে । এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি । সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না ।
ফাওজুল কবির খান বলেন, চেনামুখ দেখে টেন্ডার, সেটা হবে না । ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই, সেগুলো দেখতে বলেছি । যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না ।
তিনি বলেন, এই সরকার সবার জন্য। বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ ঘুচাতে হবে । একই ঠিকাদার সব কাজ করবে, সেটা হবে না । যারা ভালো করবে তাদের কাজ দেওয়া হবে ।