মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

৬ মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

আদালত প্রতিবেদক:: রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক ৯ মামলার মধ্যে ছয়টিতে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন। পল্টন থানার পাঁচ মামলার মধ্যে চারটিতে এবং রমনা থানার চার মামলার মধ্যে দুটিতে জামিনের আদেশ দেন আদালত।

এদিকে পল্টন ও রমনা মডেল থানার পৃথক দুই মামলায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনেরও জামিন মঞ্জুর করেন একই আদালত।

আজ দুপুরে মির্জা আব্বাসের পক্ষে জামিন শুনানি করেন জয়নুল আবেদীন, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে এ ওই আদেশ দিলেন আদালত।

মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন এ সব তথ্য জানান।

গত ১ ফেব্রুয়ারি মির্জা আব্বাসকে ৯ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

২০২৩ সালের ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com