শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

২৯ সেকেন্ডের ওই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা

অনলাইন ডেস্ক : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী । শিক্ষার্থীদের ওপর শামীম ওসমানের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ।

গতকাল শনিবার (২৪ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়া শামীম ওসমানের ২৯ সেকেন্ডের ওই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আন্দোলনকারীদের ওপর শামীম ওসমান ও তার সহযোগীরা গুলি ছুড়ছেন ।
এ সময় শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাঢ়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেট এলাকার দিকে যেতে দেখা যায় ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দাবির মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের । পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা । এরপর দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী চলে যান আত্মগোপনে ।
এই আন্দোলনে নিহতের ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে । এর মধ্যে শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে নারায়ণগঞ্জে একাধিক মামলা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com