রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

২৪ জুলাই মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ সিনেমা, দেখা যাবে ফ্রি’তে

বিনোদন ডেস্ক::

ক্যারিয়ারের ১২তম সিনেমার প্রিমিয়ারে হাসিমুখে উপস্থিত থাকার কথা ছিলো সুশান্ত সিং রাজপুতের। নায়িকা সঞ্জনা সংঘীকে নিয়ে অংশ নেওয়ার কথা ছিলো সিনেমাটির প্রচারণায়ও। কিন্তু সে সব আর হলো কই?

সুশান্তকে ছাড়াই তার ক্যারিয়ারের শেষ সিনেমা ‘দিল বেচারা’ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুলাই। সম্প্রতি এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টার স্টুডিও।

ফক্স স্টার স্টুডিও আরও জানিয়েছে, সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’ ফ্রি’তে উপভোগ করতে পারবেন দর্শকরা। ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনের বাইরে থাকা দর্শকরাও বিনামূল্যে উপভোগ করতে পারবে সিনেমাটি।

জন গ্রিনের ২০১২ সালের উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’র গল্পে নির্মাণ হয়েছে ‘দিল বেচারা’। যদিও প্রথমে সিনেমাটির নাম রাখা হয়েছিলো ‘কিজি অর ম্যানি’। চিত্রনাট্যের পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন মুখেশ ছাবড়া। ২০১৮ সালের ৯ জুলাই সিনেমাটির দৃশ্য-ধারণ শুরু হয়।

২০১৯ সালের ২৯ নভেম্বর ও সবশেষ ২০২০ সালের ৮ মে সিনেমাটি মুক্তির কথা ছিলো। সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সংঘী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com