শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

২০ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । তাদের মধ্যে সাতজনকে ব্যক্তিগত কারণে এবং ১৩ জনের অন্য জায়গায় চাকরি হওয়ায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

গত ২২ আগষ্টের শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে ।

ওই অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী এসব শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

এদিকে, শিক্ষকেরা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করায় চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো আর্থিক (পেনশন, আনুতোষিক) ও অনার্থিক সুযোগ-সুবিধা পাবেন না ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com