শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ

২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক:: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করলেও ২০২৪ সালের বিজয়ের আগ পর্যন্ত অরক্ষিত ছিল।

সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।’

এ ঐতিহাসিক মুহূর্তে জাতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের বিজয় ‘আওয়ামী ফ্যাসিবাদের’ থাবা থেকে দেশকে মুক্ত করেছে, যাতে জনগণ সত্যিকারের বিজয় অর্জন করতে পারে। মুক্তিযুদ্ধ ও জুলাই মাসের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘এ দিনটি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের অনড় ও দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।’ স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান নাহিদ ইসলাম।

সূত্র : ইউএনবি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com