শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাবে: আসিফ নজরুল অনলাইন ডেস্ক:: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে। এটা আমরা জানি, এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। এবং পরবর্তী ৩ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে যারা এমআরপি পাসপোর্টের আবেদন করেছেন প্রত্যেকে এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।
তিনি বলেন, প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়াতে যে আমাদের প্রবাসী ভাইবোনেরা রয়েছেন তাদের। এরপর যে সমস্ত দেশে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা ৩ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।
আসিফ নজরুল বলেন, এতো পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী ২/৩ বছরের মধ্যে এই সমস্যা আর কখনো হবে না।
তিনি বলেন, এই এমআরপি পাসপোর্টের জন্য প্রবাসীদের অনেক কষ্ট হয়েছে, অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে বিনয়ের সঙ্গে বলি এই সমস্যা সমাধান হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে।
আসিফ নজরুল বলেন, সমস্যাটা তৈরি হয়েছিল মূলত তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টর ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটা বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন।