শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

১৩-১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

১৩-১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ছেড়ে না যাওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো যাবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও বলেছে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ক্ষতি করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com