শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ভারতে পালাতে গিয়ে ওপারের সুন্দরবনে আটকা পড়েছেন ১১ বাংলাদেশি ।
ভারতীয় সীমান্তে যাওয়ার পর দালাল তাঁদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায় ।
ভারতে পালানোর চুক্তি করে বাংলাদেশ থেকে পালাতে গিয়ে ভারতের সুন্দরবনে আটকা পড়েছেন পাঁচ শিশুসহ ১১ বাংলাদেশি । তাদেরকে সুন্দরবনে রেখেই পালিয়েছে দালালরা । শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেন ভারতীয় বন দপ্তরের কর্মীরা ।
এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম দৈনিক আজকাল । রোববার এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নিয়েছে পাঁচ শিশু-সহ ১১ জন বাংলাদেশি । টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের হাতে উদ্ধার হয় তাঁরা । এদের মধ্যে পাঁচজন মহিলা ও একজন পুরুষ ছিল ।
বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য আলিপুর আদালতে পেশ করা হয় তাদের ।
জানা যায়, উদ্ধারকৃত সবার বাড়ি বাংলাদেশের খুলনায় । তাদের কারও নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি । সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের বাংলাদেশে অস্থিরতা শুরু হয় । তাদের অভিযোগ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাঁরা । ভারতে যাওয়ার জন্য এক দালালের শরণাপন্ন হন তাঁরা ।
গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি মহিলার জানান, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয় । কিন্তু ভারতীয় সীমান্তে যাওয়ার পর দালাল তাঁদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায় ।
শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা । তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এদের মধ্যে পুরুষদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ ।