শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

হোসনি দালানে বোমা হামলার রায় ১৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক:: পুরান ঢাকার হোসনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা মামলার রায়ের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ মার্চ) আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‌‌গত ১ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।

২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরার মিছিলের প্রস্তুতিকালে তাজিয়া মিছিলে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন। ওই ঘটনায় রাজধানীর চকবাজার থানায় উপ-পরিদর্শক জালাল উদ্দিন মামলাটি দায়ের করেন। এরপর ২০১৬ সালের ১৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০১৭ সালের ৩১ মে ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আসামিরা হলেন- কবির হোসেন, জাহিদ হাসান, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, মাসুদ রানা, হাফেজ আহসান উল্লাহ, মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক ও চাঁন মিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com