বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ বুধবার

অনলাইন ডেস্ক ।।
সোমবার (৮ এপ্রিল) ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে, সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার ৩০ রমজান পূর্ণ হবে সেখানে। তাই দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার।

এর আগেই সৌদি আরবের চাঁদ দেখার দায়িত্বে থাকা প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছিলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা খুব কঠিন হবে।
সৌদি আরবে বেসরকারি চাকরিজীবীদের জন্য ৯ এপ্রিল থেকে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা ঈদের ছুটি পাবেন ১৩ এপ্রিল পর্যন্ত। মোট পাঁচ দিন।

আর দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পেয়েছেন ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com