রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সেতাবগঞ্জে সূর্য শিখা সংঘের উদ্দ্যোগে উন্মুক্ত ক্যারাম বোর্ড টুর্ণামেন্ট

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
সেতাবগঞ্জ ষ্টেশন পাড়ায় ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে সূর্য শিখা সংঘ আয়োজিত উন্মুক্ত ক্যারাম বোর্ড টুর্ণামেন্ট-২০১৮ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবী মোঃ নুরুল আনোয়ার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। সরকার খেলা ধুলাকে এগিয়ে নেয়ার জন্য সারাদেশের পাশাপাশি বোচাগঞ্জের ক্রীড়াঙ্গনকে নতুন করে ঢেলে সাজাচ্ছে। তিনি বলেন খেলোয়ার তৈরীর জন্য শুধু উপজেলা ক্রীড়া সংস্থার দিকে তাকিয়ে থাকলে হবে না তিনি ক্রীড়া সংস্থার পাশাপাশি সূর্য শিখার মত উপজেলার অন্যান্য ক্লাব গুলোকে খেলোয়ার তৈরীতে পূষ্ঠপোশকতা করার আহবান জানান। এসময় সূর্য শিখা সংঘের সভাপতি মোঃ মঞ্জুর হাবিব তুষার, সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র সরকার, সদস্য বিশ্বনাথ চক্রবর্তী, বরুন চন্দ্র সরকার, সঞ্জিব ধর, মোঃ শামীম আজাদ সহ এলাকার ক্রীড়া প্রেমী মানুষ উপস্থিত ছিল। উদ্বোধনী খেলায় আটগাও একাদশ বনাম উপজেলা রোড এপি একাদশ অংশ নেয়। এ টুর্ণামেন্টে মোট ২৪টি দল অংশ গ্রহন করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com