শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সেতাবগঞ্জে অপরাধ দমনে বিট পুলিশিং সেবা চালু

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ সেতাবগঞ্জ পৌরসভায় অপরাধ দমনের লক্ষ্যে গতকাল ২৫ জুন সোমবার সকালে ৭নং ওয়ার্ডের রেল কলনীপাড়া ও ৪নং-ওয়ার্ডের শহীদপাড়া পাতিল হাটিতে বিট পুলিশিং সেবার উদ্বোধন উপলক্ষ্যে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে বোচাগঞ্জ থানা পুলিশ। বোচাগঞ্জ থানার এস আই আক্কেল আলীর সভাপতিত্বে বিট পুলিশিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান, (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ বোচাগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ মামুন প্রমুখ। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে বিট পুলিশিং সেবা গ্রহণ করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com