বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাড়াল সতর্কতা

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের অস্থির রাজনীতির সুযোগ নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন বন্দি জেল থেকে মুক্তি পেয়েছে । এর ফলে ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে নতুন করে আতংক তৈরি হয়েছে । যার কারণে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাড়তি সতর্কতা নিয়েছে দেশটি ।

সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানায় ভারতীয় সংবাদমাধ্যম । ভারতীয় গোয়েন্দারা বিশ্বাস করেন আল-কায়দা ও লস্কর-ই-তইবার সঙ্গেও যোগাযোগ রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের । এমনকি আসামে সম্প্রতি এ দলেও সদস্য গ্রেপ্তার হয়েছে এবং ত্রিপুরা পুলিশের হাতেও ধরা পড়েছে সংগঠনটির স্লিপার সেলের সদস্যরা ।

ভারতীয় গোয়েন্দাদের দাবি, আটককৃতদের জেরা করে জানা গেছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সাথে হাত মিলিয়ে ভারতে নাশকতা চালানোর ছক করছে এবিটি । আর তাই বাড়তি সতর্কতা নিয়েছে দেশটি ।

ভারতের দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে যাচাই-বাছাই ছাড়া যে ভাবে বন্দিরা মুক্তি পাচ্ছে, তাতে চিন্তা বাড়ছে দিল্লির । ভারতের আশঙ্কা, নতুন করে বাংলাদেশের মাটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে পারে । এছাড়া দেশটির কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রথম থেকেই কড়া হাতে জঙ্গিবাদ দমন করা না হলে ফের অশান্ত হয়ে উঠতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়া ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com