রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সিকিমে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, নিখোঁজ ১০২

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর ২২ সদস্যসহ নিখোঁজ রয়েছেন ১০২ জন। এছাড়াও তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন সেখানকার সরকারি কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে সিকিমে লোনাক হ্রদে মেঘভাঙা (ক্লাউড বার্স্ট) বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ওই অঞ্চলে বিপর্যয়কর বন্যার সৃষ্টি হয়েছে।

কর্মকর্তারা আরও জানায়, ১৪টি সেতু ভেঙে গেছে। জাতীয় সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে বন্ধ রয়েছে ফেরার পথও। রাজ্য প্রশাসনের তরফ থেকে সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

পানি উপচে রাজ্যের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প চুংথাং বাঁধের কিছু অংশ ভাসিয়ে নিয়ে যায়। সিকিম সরকার এই বিপর্যয়কে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ‘দুর্যোগ’ ঘোষণা করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com