মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং আন্তর্জাতিক ডেস্ক:: চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং। দক্ষিণ কোরিয়ায় অত্যন্ত জনপ্রিয় লেখক সাহিত্যিক হান ক্যাং।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি সম্মানজনক এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে।
হান ক্যাংয়ের প্রথম ইংরেজি উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’ সম্পর্কে দ্য গার্ডিয়ান পত্রিকার সমালোচক ড্যানিয়েল হান মন্তব্য করেছেন, বইটির তিন খণ্ড জুড়ে সমাজের সবচেয়ে অপরিবর্তনশীল কয়েকটি কাঠামোর অসহনীয় চাপ পাঠকমনকে বিচলিত করে তোলে। এই উপাদানগুলো হল চাহিদা ও আচরণ এবং প্রতিষ্ঠানগত কর্মপদ্ধতি, যা একে একে ব্যর্থ প্রতিপন্ন হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের আন্তর্জাতিক ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার এই লেখক। উপন্যাস দ্য ভেজিটেরিয়ান’র জন্য তাকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।