শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সাবেক সচিব ও ছেলে আটক, বাসায় মিলল কোটি টাকাসহ ১১ আইফোন

সাবেক সচিব ও ছেলে আটক, বাসায় মিলল কোটি টাকাসহ ১১ আইফোন

নিজস্ব প্রতিবেদক:: পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করা হয়েছে। এসময় বাড়িটির চার, পাঁচ ও ছয় তলার ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ টাকা, বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযান থেকে তাদের আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবু সাইদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরা-১১ নম্বর সেক্টরে আমজাদ হোসেনের বাসায় যৌথবাহিনী প্রায় ৩ ঘণ্টা অভিযান চালায়। এসময় বাড়িটির চার, পাঁচ ও ছয় তলার ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ টাকা, বেশ কিছু বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। এসময় অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তার ছেলেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান আবু সাইদ।

উল্লেখ্য, ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন আমজাদ হোসেন খান। তার বাড়ি গাজীপুর সদরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com