শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সহজ ডটকমকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: রেলের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগ নিষ্পত্তি শেষে সহজ ডটকমকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের করা দুই লাখ টাকা জরিমানা স্থগিত করেছেন হাইকোর্ট।

রেলের টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহজ ডটকমের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত মঙ্গলবার সহজ ডটকমকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে সহজ ডটকম। রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

গত ৭ জুলাই থেকে রেলের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ৬ দফা দাবিতে আন্দোলন করে আসছেন ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গত ২০ জুলাই রনির অভিযোগ শুনানি শেষে তার উপস্থিতিতে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com