শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক : চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বরে মিছিল ও মানববন্ধন করেছে চাকরিপ্রত্যাশীরা । রবিবার সকাল সাড়ে ১১ টায় এই মানববন্ধন শুরু হয় । এ সময় শিক্ষার্থীরা ‘আর নয় কালক্ষেপন, এবার চাই প্রজ্ঞাপন;’ ‘৩২-৩৩ বুঝিনা, ৩৫ ছাড়া মানবো না;’ ‘বয়স না মেধা, মেধা মেধা শ্লোগান’ দিতে দেখা যায় । এ সময়ে মাইকে বলা হয়, প্রত্যেকটা দাবি মানা হচ্ছে, আমাদেরটাও মানা হবে ।

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আগামী শনিবার ৭ সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্ত্বরে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে । মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা বলেন, সব কিছুর সংস্কার হচ্ছে । চাকরিতে প্রবেশের বয়সও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করতে হবে । এই আন্দোলন ১২ বছর ধরে চলছে । আমাদের বেশ কয়েকজনকে জেল খাটতে হয়েছে ।
বক্তারা আরও বলেন, যারা বয়স ৩৫ চেয়েছে, তারা কি চাকরি চেয়েছে। সমন্বয়কদের বলতে চাই, আমরা সব সময় আপনাদের সঙ্গে ছিলাম । স্বৈরাচারী সরকার গেলো আমরা আমাদের দাবি পাইনি । এটা আজকের দাবি না, এটা ১২ বছর আগের আন্দোলন । ৩৫ এর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না ।

বক্তারা বলেন, আমাদের লিখিত দাবি অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জানানো হয়েছে । তারা আমাদের আশ্বস্ত করেছেন । আশা করছি সরকারের উপদেষ্টারা আগামী ৭ তারিখের মধ্যে আমাদের সঙ্গে বসে এর সুরাহা করবেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com