শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সম্রাট আত্মসমর্পণ করে আজ জামিন চাইবেন

নিজস্ব প্রতিবেদক:: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আত্মসমর্পণ করে আজ (২৪ মে) জামিনের আবেদন করবেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন সম্রাট।

দুদকের করা মামলায় গত ১১ মে সম্রাটকে জামিন দিয়েছিলেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত। সব মামলায় জামিন পাওয়ায় তিনি কারামুক্ত হন। ওই জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে সাত দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

এর আগে সোমবার (২৩ মে) সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহীম। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ মে দিন ধার্য করা হয়েছে।

গত ১৮ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাতদিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com