শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সম্রাটের জামিন শুনানি ১১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানি ১১ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত। একই দিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) ঢাকা বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ তারিখ নির্ধারণ করেন।

শারীরিক অসুস্থতার কারণে সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় আজ তার জামিন আবেদনের ওপর শুনানি হয়নি। তার আইনজীবী সংশ্লিষ্ট নথি উপস্থাপন করে জামিন চাইলে আদালত আগামী ১১ আগস্ট শুনানির দিন নির্ধারণ করেন।

আদালত এদিন সম্রাটের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সম্রাট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com