শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের পর সমমনা দল ও জোটের সাথে আবারো বৈঠক করতে যাচ্ছে বিএনপি । রোববার থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে ।
রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা ১২ দলীয় জোটের সাথে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে ।
এরপর সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে বিএনপির প্রেস সচিব শায়রুল কবির খান ।
বাকি দল ও জোটগুলোর সাথেও পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি ।
বর্তমান পরিস্থিতিতে কীভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করা যায়, সে বিষয়ে বৈঠকে পদক্ষেপ নেয়ার ব্যাপারে আলোচনা হবে । সেইসাথে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অগ্রাধিকার পাবে ।
বিএনপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মী যারা এখনো কারাবন্দী রয়েছেন, তাদের মুক্ত করা ও মামলা সুরাহার বিষয়ে কী পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায় ।