বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সন্ধ্যায় আ.লীগের জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডেকেছে দলটি।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর বাসভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com