বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক::

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ছে। তবে কতদিন বাড়ানো হবে, তা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন।

বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। চলমান ছুটি আরও বাড়ানো হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এর আগেই ছুটি বাড়ানোর বিষয়ে জানিয়ে দেওয়া হবে। যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি। তাই বৃহস্পতিবারেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

তবে ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। তবে ছুটি কত দিন বাড়বে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত এ বিষয়ে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com