বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর নির্বাচনী সভা

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর নির্বাচনী সভা

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ -১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।ধানের শীষের বিজয়ের লক্ষে শনিবার সন্ধ্যায়

উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজন ভাগ্যকুল মাঠপাড়া মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত খান,

বিএনপি নেতা রাহাতুল ইসলাম রিপন ভূইয়া, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আমিন খান ,সাধারণ সম্পাদক ইউসুফ রানা, এমদাদ সরদার প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com