মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শ্রীনগরে প্রেমিকাকে উত্ত্যক্তের জের নিয়ে বাকঃ অস্ত্রসহ যুবক আটক

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥

শ্রীনগরে প্রেমিকাকে ফেসবুকে মেসেজ পাঠানোকে কেন্দ্র করে বাকবিতন্ডার জের ধরে এক যুবককে দেশী পিস্তলসহ আটক করেছে পুলিশ।
রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের রুসদী স্কুল গেট থেকে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ ও ¯’ানীয়রা জানায়, উপজেলার পাড়াগাও গ্রামের মিঠু মেম্বারের ছোট ভাই রবিনের ¯’াথে ¯’ানীয় এক মেয়ের প্রেমের সম্পর্ক চলছিল।
রবিনের ওই প্রেমিকাকে ফেসবুক মেসেঞ্জারে বিবন্দী গ্রামের দ্বীন ইসলাম পাঠানের ছেলে মোঃ এনায়েত মেসেজ পাঠায়।
এনিয়ে রবিন ও এনায়েতের মধ্যে মোবাইল ফোনে বাগবিতন্ডা হয়। এর জের ধরে রবিবার দুপুরে দুই পক্ষ রুসদী স্কুল গেটে মুখমুখি অব¯’ান নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এনায়েত গ্রুপের লোকজন পিস্তল বের করলে রবিন গ্রুপের লোকজন পিস্তল সহ এনায়েতকে ধরে ফেলে। পরে পুলিশ এসে পিস্তলসহ এনায়েতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, পিস্তল সহ একজনকে আটক করা হয়েছে। তার সাথে সম্পৃক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com