মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শ্রীনগরে নারীকে কুপিয়ে হত্যা!

রাতুল মীর, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥

শ্রীনগরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার পূর্ব বেজগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের চায়ের দোকানদার আতাহার খানের বাড়ীর লোকজন পার্শ্ববর্তী একটি বিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এসময় আতাহার খানের স্ত্রী আলেয়া বেগম (৬০)কে ফাঁকা বাড়িতে একা পেয়ে কে বা কারা বটি দিয়ে কুপিয়ে জখম করে। তার স্বজনরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দেখে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান, নিহতের পরিবারে বেশ কয়েকজন সদস্য মাদকাসক্ত।

পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন বলেন, আতাহার খানের পরিবার স্বাধীনতা যুদ্ধের পূর্বে পাকিস্থান চলে যায়। কয়েক বছর আগে তারা দেশে আসে। এলাকায় নতুন হওয়ায় তাদের সাথে লোকজনের ঘনিষ্টতা কম। তিনি হত্যাকান্ডে জড়িতদের খুজে বের করে বিচারের দাবী জানান।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ জানান, নিহতের ছেলের দাবী জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার মাকে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com