শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শ্রীনগরে ধানের শীষ বিজয়ের লক্ষে আব্দুল্লাহর নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষে নির্বাচনী জনসভা করেছেন।

শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষে নির্বাচনী জনসভা করেছেন।

৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় বীরতারা সাতগাঁও স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শেখ মো: আব্দুল্লাহ। উপজেলার বীরতারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজন এ জনসভা অনুষ্ঠিত হয়।

বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: স্বাধীন মোল্লা এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: ইস্রাফিল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ ইউনুছ আহমেদ,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ভূইয়া, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কামাল ঝিলু,মুন্সীগঞ্জ জেলা জিয়া পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম খান প্রমুখ। এর আগে সকাল ৯ থেকে শ্রীনগর উপজেলা মদনখালী বাজার, খাদ্রা, শিবরামপুর, বাড়ৈখালী বাজার, শ্রীধরপুর,আলমপুর, হাসাড়া বাজারে গণসংযোগ ও পথসভা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com