সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
দীর্ঘ ১৮ মাস পর আপন আঙিনায় ড. ইউনূস: সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনা ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়: সাচিংপ্রু জেরী নড়াইলে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আতাউর ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ব্যবসায়ীর বাধাদানের প্রতিবাদে চট্টগ্রামে ক্যাব এর প্রতিবাদ মিছিল দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পহেলা বৈশাখের আগেই বগুড়া ও শেরপুরের উপ-নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সিদ্ধান্ত এখন সংসদের হাতে: ইসি ১২ মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন: স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সেদিনই

শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

শেরপুর প্রতিনিধি:: শেরপুরের নকলায় বাই সাইকেলে করে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নকলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি মুশফিকুর রহমান।

নিহতরা হলেন- মো. হানিফ উদ্দীন (৪০) ও তার ছেলে মো. ইয়াস (১০)।

ওসি মুশফিকুর রহমান বলেন, হানিফ বাই সাইকেলে করে ছেলেকে কোচিংয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে তারা নিহত হন। তাদের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। ট্রাক আটক করা হয়েছে তবে চালক পালাতক। তাকে আটকের জন্য চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com