শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

নড়াইলে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আতাউর

নড়াইল প্রতিনিধি ॥
নড়াইল জেলা হাসপাতালের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ নিজ হাতে পরিষ্কার করে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজল কুমার বকশি, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, মাসব্যাপী ক্লিন নড়াইল কর্মসূচির অংশ হিসেবে জেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি হাসপাতালে ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার অভিযান শুরু করা হলো। জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এখানে ভালো মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২৫০ শয্যা চালুকরণসহ ডাক্তার, টেকনিশিয়ান, নার্স ও জনবল সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। পরে তিনি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com